Online Desk
;
Online Desk
আপডেট : শনিবার ২২শে মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
নোয়াখালীর সুবর্ণচরে চিরকুটে ‘আরিফ তোমার জন্য আমার কলঙ্ক’ লিখে পহেলা বৈশাখে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। পহেলা বৈশাখ বুধবার রাতে চিরকুটসহ নিহত নাহিদা আক্তারের (১৭) লাশ উপজেলার চরজব্বর থানার পুলিশ উদ্ধার করেছে। নাহিদা আক্তার চরজুবলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর জিয়াউদ্দিন গ্রামের আবুল কালামের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। তার চিরকুটে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য আমার মা-বাবা দায়ী নয়। আমার কবর যেন বাড়ির সামনে দেয়। আরিফ তোমার জন্য আমার কলঙ্ক।’ বৃহস্পতিবার দুপুর ১২টায় পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে নিশ্চিত করেছেন চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এর আগে বুধবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পারিবারিক সূত্র দাবি করেছে।