Online Desk
;
Online Desk
আপডেট : শনিবার ২২শে মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
সৌদি ফুটবল ক্লাব আল হিলালে যোগ দেয়ার পর হতাশাতেই সময় কাটছিলো নেইমারের। কারণ, সৌদি ক্লাবটির জার্সি গায়ে গোলের দেখাই পাচ্ছিলেন না তিনি। শেষ পর্যন্ত গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান এই তারকা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের নাস্সাজি মাজান্দারান ক্লাবের মাঠে খেলতে গিয়ে নেইমারের ক্লাব আল হিলাল জয় তুলে নিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। তেহরানের আজাদি স্টেডিয়ামে প্রথমার্ধে দুই ক্লাবই ১০ জনের দলে পরিণত হয়। পুরো ম্যাচটাই ছিল যেন সংঘর্ষে পরিপূর্ণ। এমন ম্যাচের ৩৮তম মিনিটে ঘটে যাওয়া এক সংঘাতের ফলে একসঙ্গে লাল কার্ড দেখেন ইরানি ক্লাবের ফুটবলার আমির হাউজমান্দ এবং আল হিলালের ফুটবলার সালমান আল ফারাজ।