;

ঈদে টানা ৭ দিন ছুটি

ঈদে টানা ৭ দিন ছুটি

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত সরকারি ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এবার টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।

সরকারের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এদিন সাধারণ ছুটি থাকবে।

এর আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ—এই চার দিন নির্বাহী ছুটি নির্ধারণ করা হয়েছে। নতুন করে ১৮ মার্চ ছুটি ঘোষণা হওয়ায় ঈদের আগে টানা চার দিনের ছুটি মিলবে।

এদিকে ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ফলে শবে কদর থেকে শুরু করে ঈদের দিন ও পরের দুই দিন মিলিয়ে এবার মোট সাত দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন চাকরিজীবীরা।