নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ২রা জুন ২০২৫, ০৪:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছিল কিনা, এ নিয়ে এতদিন জল্পনা চলছিল ভারতে৷ তার ইতি টেনেছেন ভারতের সেনাপ্রধান অনিল চৌহান৷ এতে বিরোধীদের সমালোচনায় বিদ্ধ হচ্ছে মোদি সরকার৷
কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার প্রেক্ষিতে এপ্রিলে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছায়৷ ভারতের অপারেশন ‘সিঁদুরের পর’ পারমাণবিক শক্তিধর দুই দেশের সামরিক বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ে৷ পাকিস্তান দাবি করে ভারতীয় বিমান বাহিনীর রাফাল বিমান গুলি করে নামিয়েছে তারা৷ এ নিয়ে নয়াদিল্লি এতদিন নীরব থাকলেও মুখ খুলেছেন ভারতের সেনা সর্বাধিনায়ক৷
যা বলছেন ভারতের সেনা সর্বাধিনায়ক
গত ১০ মে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষিত হয়৷ তারপর তিন সপ্তাহ কেটে গেলেও ভারত সরকার এ ব্যাপারে কিছু বলেনি৷ সেনার পক্ষ থেকেও কিছু বলা হয়নি৷ অবশেষে মুখ খুললেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বা সর্বাধিনায়ক অনিল চৌহান৷
সিঙ্গাপুরে সাংগ্রিলা ডায়ালগে অংশগ্রহণ করার অবসরে বিদেশি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন৷ ব্লুমবার্গ টিভির প্রশ্নে চৌহান কার্যত স্বীকার করেন, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের আঘাতে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে৷
সর্বাধিনায়ককে প্রশ্ন করা হয়, পাকিস্তান কি ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছিল? এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি চৌহান৷ তিনি বলেন, ‘‘আমাদের কাছে যুদ্ধবিমান ধ্বংস হওয়া বা তার সংখ্যা গুরুত্বপূর্ণ নয়৷ কেন সেটা ধ্বংস হল, সেটা গুরুত্বপূর্ণ৷”