;

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের আর্থিক বিবরণী: ২০২৪–২৫ সালে মোট সম্পদ ১৫ লাখ

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের আর্থিক বিবরণী: ২০২৪–২৫ সালে মোট সম্পদ ১৫ লাখ

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাঁদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এ তালিকায় যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পদ বিবরণীও রয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসব সম্পদ বিবরণী প্রকাশ করা হয়।

প্রকাশিত বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত আসিফ মাহমুদের সম্পদ ও টাকার নির্দিষ্ট পরিমাণ উল্লেখ নেই। তবে ২০২৪ থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তার আর্থিক সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৪ লাখ ২৪ হাজার ৭১৪ টাকা। পাশাপাশি অ-আর্থিক বা নন-ফাইন্যান্সিয়াল সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা।

উপদেষ্টা থাকাকালীন সময়ে দেশের বাইরে তার কোনো সম্পদ নেই বলে বিবরণীতে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা। এ ছাড়া ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় হিসেবে উল্লেখ রয়েছে ২৮ হাজার ৬৬৯ টাকা।

সম্পদ বিবরণীতে কোনো অতিরিক্ত মন্তব্য সংযুক্ত করা হয়নি। তবে ২০২৩-২৪ অর্থবছরে তার টিআইএন (ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার) সার্টিফিকেট ছিল না—এ তথ্য উল্লেখ করা হয়েছে।