;

ইরানের আরাক শহরের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলল ইসরায়েল

ইরানের আরাক শহরের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলল ইসরায়েল

ছবি: সংগৃহীত

মধ্য ইরানের মার্কাজি প্রদেশের আরাক শহরের কিছু অংশের বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএএফ)।

আইডিএএফ জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ওই অঞ্চলের বিভিন্ন এলাকায় সামরিক অভিযান চালানো হতে পারে। তাদের দাবি, এই অভিযানের মূল লক্ষ্য ইরানি শাসকদের সামরিক অবকাঠামোর ওপর আঘাত হানা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফারসি ভাষার একটি বার্তায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, “নিজেদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে এলাকা ত্যাগ করুন। অন্যথায় জীবন হুমকির মুখে পড়তে পারে।”