;

ইরান আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, আমি প্রত্যাখ্যান করেছি

ইরান আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, আমি প্রত্যাখ্যান করেছি

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মজার ছলে দাবি করেছেন, ইরান অনানুষ্ঠানিকভাবে তাদের সর্বোচ্চ নেতার পদ তাকে প্রস্তাব করেছিল, যা তিনি ‘না, ধন্যবাদ’ বলে প্রত্যাখ্যান করেছেন।

বুধবার (২৫ মার্চ) ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির (এনআরসিসি) বার্ষিক তহবিল সংগ্রহকারী নৈশভোজে বক্তব্য দেওয়ার সময় তিনি কিছুটা রসিকতার সুরে এ কথা বলেন। তিনি বলেন, “আমরা তাদের কথা স্পষ্ট শুনেছি। তারা বলছে, আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা করতে চাই। আমি বলেছি, না ধন্যবাদ—আমি এটা চাই না।”

একই অনুষ্ঠানে ট্রাম্প আবারও দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা চলছে। তার ভাষায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নজিরবিহীন এবং ইরান চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে নিজেদের দেশের জনগণের প্রতিক্রিয়ার ভয়ে তারা প্রকাশ্যে কিছু বলতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

তবে ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো ধরনের আলোচনা চলছে না। দেশটি তার এই দাবিকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

গত কয়েকদিন ধরেই ট্রাম্প দাবি করে আসছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন যোগাযোগ চলছে এবং একটি চুক্তির চেষ্টা হচ্ছে। কিন্তু তেহরান এসব দাবি সরাসরি নাকচ করে দিয়েছে।