নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উপপরিচালক জাহাঙ্গীর আলম সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তিনিই এ মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন।
যুক্তিতর্ক শুনানি শেষে গত ৯ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। সেদিন দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর নুরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামি পলাতক থাকায় তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ হয়নি।
এর আগে, অস্ত্র মামলায়ও সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।