নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ১৩ই মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন মন্তব্য করেছেন, গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারী হওয়া যায় না। তিনি দাবি করেন, অতীতে নাসিরউদ্দিন পাটোয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে কটূক্তি করলেও বর্তমানে তাদের সঙ্গে সখ্য গড়ে তুলে বিএনপির সমালোচনা করছেন।
আজ বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারী অতীতে জামায়াতে ইসলামী সম্পর্কে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছিলেন। এর মধ্যে ছিল— জামায়াত ভারতের এক্সটেনশন, সংস্কারের নামে ভণ্ডামি করছে, মুনাফেকের দল, ধর্মের নামে চেতনার ব্যবসা করছে এবং তাদের রাজনৈতিক দর্শন বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার পরিপন্থী।
তিনি আরও বলেন, একটি দল সম্পর্কে এত কিছু বলার পর আবার সেই দলের কাছ থেকে আসন নিয়ে নির্বাচন করা “গাঁজা সেবন করলেই সম্ভব”। একই সঙ্গে তিনি এনসিপিকে উদ্দেশ্য করে নাসিরউদ্দিন পাটোয়ারীর ডোপ টেস্ট ও চিকিৎসার আহ্বান জানান।
রাশেদ খাঁন আরও দাবি করেন, বর্তমানে নাসিরউদ্দিন পাটোয়ারী জামায়াতপন্থী অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন পডকাস্টে নিজেকে শিবিরের সাথী বলেও পরিচয় দিচ্ছেন। তবে তিনি প্রশ্ন তুলে বলেন, “একজন লোক শিবির থেকে বাম হয় কিভাবে?”