নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ১৩ই মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম-কে উদ্দেশ করে খোলা চিঠি লিখেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার (১৩ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন।
পোস্টে নীলা ইসরাফিল বলেন, বর্তমানে বিরোধী দলে থাকলেও জনগণ ভবিষ্যতে এনসিপিকে গ্রহণ করবে না। তিনি দাবি করেন, রাজনৈতিক অবস্থান বদলালেও শেষ পর্যন্ত জনগণের রায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও লেখেন, “বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু তোরা থাকবি কি থাকবি না সেটা নিয়ে চিন্তা কর।”
পোস্টে তিনি এনসিপির জনপ্রিয়তা, রাজনৈতিক ভবিষ্যৎ এবং জনসমর্থন নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে দলটির বিভিন্ন সিদ্ধান্ত ও অবস্থানের সমালোচনা করে বলেন, জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে এবং সময়ই শেষ পর্যন্ত রাজনৈতিক বাস্তবতা নির্ধারণ করবে।
সবশেষে তিনি আত্মসমালোচনা, জনগণের কাছে জবাবদিহি এবং রাজনৈতিক সতর্কতার আহ্বান জানান।