নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
রাজধানীর আদাবর এলাকায় তিন বছর বয়সী এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটির নাম নাজিফা আক্তার।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বায়তুল আমান হাউজিংয়ের রোড-১৭ এলাকায় বাসার সামনে খেলতে বের হয় নাজিফা। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি।
শিশুটির খালা নাজমা বেগম জানান, নাজিফা এখনও স্পষ্টভাবে কথা বলতে পারে না এবং কাউকে ঠিকমতো চিনতেও পারে না। এ কারণে পরিবারটি চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
ঘটনার পরপরই পুলিশ আশপাশের তিনটি সড়কের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করেছে। এছাড়া পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পাশের একটি খালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালালেও কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় আদাবর থানা-য় একটি সাধারণ ডায়েরি করেছে শিশুটির পরিবার। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে কেউ শিশুটির সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।