নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : শনিবার ২২শে মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
টমেটো আমাদের প্রতিদিনের রান্নাঘরের একটি অপরিহার্য উপাদান। স্বাদে যেমন অনন্য, তেমনি পুষ্টিগুণেও ভরপুর এই সবজিটি। ভিটামিন ‘সি’-সমৃদ্ধ টমেটো প্রায় সব ধরনের খাবারের সঙ্গেই দারুণ মানিয়ে যায়। তবে একটি বড় সমস্যা হলো—টমেটো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। সঠিকভাবে সংরক্ষণ না করলে অল্প সময়েই তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।
তাই একটু সচেতন হলেই টমেটো দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক সহজ কিছু কার্যকর উপায়।
প্রথমত, টমেটো সংরক্ষণের একটি জনপ্রিয় উপায় হলো খোসা ছাড়িয়ে ফ্রিজে রাখা। এজন্য টমেটো ১০ মিনিট পানিতে সেদ্ধ করে নিন। এরপর ঠান্ডা করে এর খোসা তুলে ফেলুন। খোসা ছাড়ানো টমেটোগুলো ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে পরিষ্কার করে জিপলক ব্যাগে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। এতে টমেটো অনেকদিন ভালো থাকবে।
দ্বিতীয়ত, টমেটো ব্লেন্ড করে পিউরি বানিয়ে রাখা যেতে পারে। এই পিউরি ফ্রিজে সংরক্ষণ করলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। রান্নার সময় স্যুপ, স্টু, সসসহ বিভিন্ন পদে সহজেই ব্যবহার করা যাবে এই পিউরি।
এছাড়া টমেটো শুকিয়ে সংরক্ষণ করাও একটি কার্যকর পদ্ধতি। টমেটো ভালোভাবে ধুয়ে পাতলা টুকরো করে কেটে নিন। এরপর সামান্য পিঙ্ক সল্ট মেখে কড়া রোদে ১ থেকে ২ সপ্তাহ শুকাতে দিন। শুকিয়ে গেলে এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং রান্নায় ব্যবহার করা যায় ভিন্ন স্বাদে।
এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করলে টমেটো আর দ্রুত নষ্ট হবে না। বরং দীর্ঘদিন সতেজ রেখে রান্নায় ব্যবহার করা যাবে সহজেই।