;

শেখ হাসিনার ভারতে থাকা–না থাকার সিদ্ধান্ত তার নিজের: জয়শঙ্কর

শেখ হাসিনার ভারতে থাকা–না থাকার সিদ্ধান্ত তার নিজের: জয়শঙ্কর

ছবি সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থাকা–না থাকার সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জয়শঙ্কর জানান, শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছিলেন এবং সেই পরিস্থিতিই তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে, এবং ঢাকাও দিল্লিকে ফেরত চাওয়ার চিঠি পাঠিয়েছে।

জয়শঙ্কর আরও বলেন, “দিল্লি–ঢাকা সম্পর্কের ক্ষেত্রে, যদি বাংলাদেশে আপত্তি নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে হয়, তাহলে প্রথম কাজ হওয়া উচিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।”