;

রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা

রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা

ছবি সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্মণ (৮০) ও তাঁর স্ত্রী সুবর্ণা রানী (৬৫)কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা ১১টার দিকে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে।

তারাগঞ্জ থানার ওসি ফারুখ আহমেদ জানান, ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা দেয়াল টপকে ঘরে ঢোকে এবং তাঁদের গলাকাটা মরদেহ দেখতে পায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

তারাগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত বলেন, শনিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে দম্পতিকে হত্যা করে থাকতে পারে। তবে কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, যোগেশ চন্দ্র বর্মণ চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা ছিলেন।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।