Online Desk
;
Online Desk
আপডেট : শনিবার ২২শে মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
রাজশাহীতে ব্যাংকে জমা দেয়ার সময় এক ব্যক্তির কাছ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুলাই) দুপুরে অগ্রণী ব্যাংক লিমিটেডের রাজশাহী নগরীর সাহেব বাজার করপোরেট শাখায় এ ঘটনা ঘটে। টাকার মালিক রবিউল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি একজন ব্যবসায়ী। মফিজুর রহমান রিপন নামে তার এক কর্মী টাকাগুলো ব্যাংকে জমা দিতে এসেছিলেন। যখন জমা রশিদ পূরণ করছিলেন তখন টাকাগুলো চুরি হয়ে গেছে বলে তিনি দাবি করছেন। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, রিপন দাবি করছেন যে তিনি পায়ের কাছে ব্যাগ রেখে টেবিলের ওপর চেক লিখছিলেন। মিনিট পাঁচেক পর খেয়াল করেন ব্যাগ নেই। ওসি বলেন, ঘটনার পরই আমরা ব্যাংকে গিয়েছি। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখেছি। পুরো ঘটনা আমরা তদন্ত করছি। আশা করি দ্রুত টাকা উদ্ধার করা সম্ভব হবে।