;

মুসলিমরা মসজিদ বানাতেই পারে কিন্তু 'বাবরি' নামে আপত্তি আছে: শুভেন্দ অধিকারী

মুসলিমরা মসজিদ বানাতেই পারে কিন্তু 'বাবরি' নামে আপত্তি আছে: শুভেন্দ অধিকারী

ছবি সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

এ নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “হিন্দুরা মন্দির বানাবেন, মুসলিমরা মসজিদ বানাবেন—এতে আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। বাবরি মসজিদ নাম কেন?”

শুভেন্দু অধিকারী আরও উল্লেখ করেছেন, “মোগল-পাঠানরা ভারত দখল করতে এসেছিল। অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে। তাই বাবরি নামকরণে প্রত্যেক ভারতীয়র আপত্তি থাকা উচিত।”

এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক উত্তেজনা রোধের জন্য কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানিয়েছেন, অশান্তি রোধে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।