;

জামায়াতে ইসলামী মোনাফিক তৈরির কারখানা: হারুনুর রশিদ হারুন

জামায়াতে ইসলামী মোনাফিক তৈরির কারখানা: হারুনুর রশিদ হারুন

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হারুনুর রশিদ হারুন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন মোনাফিক তৈরির কারখানা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হারুনুর রশিদ বলেন, “আমাদের একমাত্র উদ্দেশ্য আগামী জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করা। জামায়াতে ইসলামী কী বলছে, সেটা এখন দেখার সময় নয়।”

সভায় সভাপতিত্ব করেন হাফেজ মো. রহমত আলী। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তোসী, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন আরাফাত, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মিম ফজলে আজিম এবং রানীহাটি ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।