;

হাসপাতালে চিকিৎসাধীন রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

হাসপাতালে চিকিৎসাধীন রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

ছবি সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন রুহুল কবির রিজভী-এর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার জ্বর নেই এবং শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে। গত দুই দিনে তার শারীরিক অবস্থার দৃশ্যমান অগ্রগতি দেখা গেছে।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, “ভাই এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা চলছে।”

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং নোয়াখালীর সেনবাগ থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জের লৌহজং থেকে নির্বাচিত সংসদ সদস্য আডভোকেট আব্দুস সালাম আজাদ এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার-নবাবগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক-ও তাকে দেখতে হাসপাতলে উপস্থিত ছিলেন।

দলের শীর্ষ নেতাদের এই নজরদারি এবং পরামর্শে রিজভীর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ও সুস্থতার আশা জেগেছে।