;

গণসংযোগকালে গুলিবিদ্ধ চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

গণসংযোগকালে গুলিবিদ্ধ চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

ছবি সংগৃহীত

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পাওয়ার পর এরশাদ উল্লাহ ওই এলাকায় গণসংযোগে অংশ নেন। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায় এবং তিনি আহত হন।

তবে কে বা কারা গুলি চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এরশাদ উল্লাহ বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।