নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ২৯শে মে ২০২৫, ০৫:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ বৃহস্পতিবার (২৯ মে) অনুষ্ঠিত ড্রতে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। চার দলের গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ—ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। এশিয়ার ৪৪টি দলকে ১১টি গ্রুপে ভাগ করা হয়। ১১ গ্রপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে মূলপর্বে। আর ১১ গ্রুপ থেকে সেরা চার রানার্সআপও যাবে মূলপর্বে। আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাছাইপর্বের খেলা। বাংলাদেশের ম্যাচগুলো হবে ভিয়েতনামে।
বাংলাদেশের গ্রুপে কঠিন প্রতিপক্ষ ভিয়েতনাম। টুর্নামেন্টে ২০১৮ সালের রানার্সআপ হয়েছে দলটি। তবে, বাংলাদশের ফুটবলের সাম্প্রতিক জোয়ার হাওয়া দিচ্ছে আশার পালে। যদিও, ইয়েমেন কিংবা সিঙ্গাপুরও জানাতে পারে চ্যালেঞ্জ।
বাছাইপর্ব শেষে উর্ত্তীর্ণ ১৫ দলের সঙ্গে যুক্ত হবে আগামী আসরের স্বাগতিক সৌদি আরব। ২০২৬ সালের জানুয়ারিতে ১৬ দল নিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্টের মূলপর্ব।