;

ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করতে চায় একটি গোষ্ঠী: ফখরুল

ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করতে চায় একটি গোষ্ঠী: ফখরুল

ছবি সংগৃহীত

ধর্মকে সামনে রেখে দেশে বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি মেনে নেবে না বিএনপি। দেশে ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি এবং বিএনপিকে নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা চলছে।”

এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা অত্যন্ত ভারাক্রান্ত। খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দেশীয় ও আন্তর্জাতিক চিকিৎসক টিম তার চিকিৎসায় নিয়োজিত।”

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিএনপি মহাসচিব আরও বলেন, “দেশের মানুষ তার জন্য দোয়া করছেন। আল্লাহ নিশ্চয়ই মানুষের দোয়া কবুল করবেন এবং তাকে সুস্থ করে তুলবেন।”