গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের আদেশে পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরীর স্বাক্ষর করা এক চিঠিতে মাকসুদ কামালকে এই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য মাকসুদ কামালকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
অধ্যাপক মাকসুদ কামাল বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার সাত কলেজের প্রধান সমন্বয়ক হিসেবে মনোনীত হওয়ার চিঠিটি পেয়েছি। তবে সাত কলেজের সংশ্লিষ্টদের নিয়ে এখনো বসা হয়নি। আগামী সপ্তাহে সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট ডিনদের একটি সভা ডাকা হবে। তাঁদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমস্যা-সংকটগুলো খতিয়ে দেখা হবে। তার ভিত্তিতে সাত কলেজের বিষয়ে প্রয়োজনীয় সব সিদ্ধান্ত নেওয়া হবে।’