নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ২৩শে অক্টোবর ২০২৫, ১২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বেড়ে ৩২ দশমিক ১০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বুধবার (২২ অক্টোবর) দিন শেষে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, আইএমএফের হিসাবপদ্ধতি (বিপিএম-৬) অনুসারে বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। এর আগে ৯ অক্টোবর পর্যন্ত রিজার্ভ ছিল ৩১ দশমিক ৯৩ বিলিয়ন (গ্রস) এবং বিপিএম-৬ অনুযায়ী ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলার।
২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে পরবর্তীতে আমদানি ব্যয় বৃদ্ধি, কোভিড-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও ব্যাপক অর্থপাচারের কারণে রিজার্ভে চাপ পড়ে। সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত ডলার বিক্রি করে আসছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বেড়েছে, যা রিজার্ভ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।