;

বিএনপিকে যারা দুর্বল ভাবে তারা বোকার স্বর্গে বসবাস করছে: মির্জা আব্বাস

বিএনপিকে যারা দুর্বল ভাবে তারা বোকার স্বর্গে বসবাস করছে: মির্জা আব্বাস

ছবি সংগৃহীত

বিএনপিকে যারা দুর্বল মনে করেন, তারা ‘বোকার স্বর্গে বাস করছেন’ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, “বিএনপির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নেই। বিএনপি মাঠে নামলে তখন ট্যাবলেট খাওয়ানোর লোকও পাওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “বিএনপির নম্রতা ও ভদ্রতাকে কেউ যদি দুর্বলতা মনে করেন, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। বিএনপি সনদ মেনে নিয়েছে, কিন্তু বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। এখনও সময় আছে, জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা বন্ধ করুন।”

বিএনপি নেতা অভিযোগ করে বলেন, “যারা ধর্মের ব্যবসা করছে, তারাই স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।”