নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : রবিবার ৭ই ডিসেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আব্দুল হামীদ বলেছেন, “আলেম–ওলামাদের গ্রেপ্তার করা হলে ডিসি–এসপিদের খোলা মাঠে বিচার করা হবে।” শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা হেফাজত ইসলামের আয়োজিত ‘শানে তাওহীদ’ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে তিনি আরও বলেন, ড. ইউনূস সরকার ঘোষিত ১৭ অক্টোবরের লালন তিরোদান দিবস বাতিল করতে হবে। দেশে লালনের মূর্তি স্থাপন ও পূজা করা হচ্ছে—এ অভিযোগ তুলে তিনি বলেন, “বাউলদের ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধ না হলে ৬৪ জেলায় একযোগে আন্দোলন ও সমাবেশ করা হবে।”
মানিকগঞ্জ জেলা হেফাজতের সভাপতি মাওলানা সাঈদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ সালাহউদ্দিনসহ হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
এর আগে ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
পরবর্তীতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। তবে ২১ নভেম্বর তাঁর মুক্তির দাবিতে ভক্ত–অনুরাগীরা মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন। একই সময়ে “সর্বস্তরের আলেম–ওলামা ও তৌহিদি জনতা” ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।