নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ৪ঠা ডিসেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন, আওয়ামী লীগের মতো জামায়াতও একটি ‘অসভ্য দল’। তিনি বলেন, “তারা ধর্ম বিকৃতকারী দল। ইসলাম নয়, মওদুদীবাদে বিশ্বাস করে। এদের হাত থেকে সাবধান থাকতে হবে।”
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, “যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। আজ তারা বড় বড় কথা বলছে। আওয়ামী লীগের মতো আমরা কাউকে ভয় দেখাতে পারি না, তাই তাদের গলার আওয়াজ এখন বেশি।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের মতো এরাও অসভ্য দল। বরং আওয়ামী লীগই ভালো ছিল। জনগণকে আর বোকা বানানো যাবে না।”